পদ্মায় অবৈধ বালু তোলার প্রতিবাদের জেরে হামলা

পদ্মায় অবৈধ বালু তোলার প্রতিবাদের জেরে হামলা, শিক্ষার্থীসহ গুলিবিদ্ধ ২

পদ্মায় অবৈধ বালু তোলার প্রতিবাদের জেরে হামলা, শিক্ষার্থীসহ গুলিবিদ্ধ ২

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন।